• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়া, ২১ আগষ্ট: বগুড়ায় শহরের একটি বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বড়গোলা টিনপট্টি এলাকার একটি বাড়ি থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

সোমবার রাতে তাদের গলা কেটে হত্যা করা হয়। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করেছে, তা জানা যায়নি।

নিহতরা হলেন টিনপট্টির ইউসুফ আলীর স্ত্রী রুবাইয়া (২৮) ও তার মেয়ে সুমাইয়া (৭)। ইউসুফ আলী বর্তমানে সৌদি আরব প্রবাসী।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পাশের বাসার লোকজন তাদের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রুবাইয়ার বাবা আবদুল হামিদ জানান, মেয়েজামাই সৌদিতে থাকেন। তার মেয়ে ও নাতনিকে রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে খুন করে চলে যায়।

বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান সাংবাদিকদের জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। খুনের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ