• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিয়ানমার থেকে এখনও আসছে রোহিঙ্গারা

সিসি ডেস্ক, ২৪ আগষ্ট: দুমাস আগে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছেন হামিদা বেগম। সঙ্গে ছিল স্বামী ও তিন মাস বয়সী শিশু। তিনি জানান, বাংলাদেশে আসার আগে গ্রেপ্তার আতঙ্কে কয়েক সপ্তাহ ধরে ঘুমাতে পারেননি তারা।
বৃহস্পতিবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে হামিদাকে উদ্ধৃত করে বলা হয়, একদিন ভয়ে সারারাত গাছের ওপর ছিলেন তিনি। পরদিন স্বামীর সঙ্গে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন ১৮ বছর বয়সী এই নারী।
মিয়ানমার বলছে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায়। তবে বাস্তবে এখনও থামেনি রোহিঙ্গা স্রোত। নিয়মিতই বাংলাদেশে আসছে তারা।
আসছে ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের এক বছর হবে। বর্তমানে ৭ লাখ রোহিঙ্গা নিয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প এখন কক্সবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ