• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘রাখাইনে ফিরে যাওয়া রোহিঙ্গাদের আটক ও নির্যাতন করা হয়েছে’

সিসি ডেস্ক ॥ বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে যারা রাখাইনে ফিরে গিয়েছিলেন তাদের আটক ও নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সম্প্রতি নিউ ইয়র্কভিত্তিক সংস্থাটির এশীয় অঞ্চলের উপ পরিচালক ফিল রবার্টসনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিল রবার্টসন বলেন, ফিরে যাওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিল মিয়ানমার সরকার, ফেরত যাওয়া রোহিঙ্গাদের নির্যাতনে তা মিথ্যায় পর্যবসিত হয়েছে।

রাখাইনে জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে ছয় রোহিঙ্গা নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। হিউম্যান রাইটস ওয়াচকে তারা বলেছেন, অর্থ উপার্জনের জন্য তারা নিজভূমি রাখাইনে ফেরত গেলে বিভিন্ন সময় দেশটির বার্ডার গার্ড পুলিশ(বিজিপি) তাদের গ্রেফতার করেছিল। পরে তারা ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ