• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোমবার থেকে ফিরতি হজ ফ্লাইট

সিসি নিউজ, ২৬ আগষ্ট: এ বছরের হজ কার্যক্রমের সমাপ্তি হয়েছে। এখন ধর্মপ্রাণ মুসল্লিরা অবস্থান করছেন কেউ পবিত্র মক্কায়, কেউ মদিনায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের পবিত্র রওজা জিয়ারতের মাধ্যমে হাজিরা সৌদি আরব সফর শেষ করবেন। কেউ কেউ কাবায় বিদায়ী তাওয়াফ করবেন।
আবার যারা হজের একটু বেশি সময় আগে সৌদিতে গিয়েছিলেন, তাদের অনেকেই হজের আগেই নবীর রওজা জিয়ারত শেষ করেছেন। এখন দেশে ফেরার পালা। আগামীকাল সোমবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন হাজি নিয়ে সোমবার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রথম ফ্লাইটের হাজিদের স্বাগত জানাতে বিমানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের পাশাপাশি ফিরতি হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও হাজিরা দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ