• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিমানবন্দরে ধারালো অস্ত্রসহ ৪ যাত্রী আটক

সিসি নিউজ, ২৬ আগষ্ট: সৈয়দপুর বিমানবন্দর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দেশীয় অস্ত্র সহ ৪ যাত্রীকে আটক করেছে। আজ রোববার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে লাউঞ্জে পুলিশ আটক যাত্রীদের ব্যাগ তল্লাশী করলে দুইটি ধারালো চাকু, পুলিশের ব্যবহৃত বেটন, মাদক বিক্রির বিভিন্ন হিসেবের কাগজ ও ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ওই যাত্রীরা নভোএয়ারের একটি উড়োজাহাজে কক্সবাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে সৈয়দপুরে আসে।
আটক যাত্রীরা হলেন, নীলফামারীর সৈয়দপুরের খোদ্দ বোতলাগাড়ীর আব্দুল মোন্নাফের পুত্র মাহামুদ জামান রকি (২৫), দিনাজপুরের হাকিমপুরের নন্দীপুর ডাঙ্গাপাড়ার মৃত আব্দুল কাফির পুত্র জাহাঙ্গীর আলম ওরফে আলমগীর (২৬), রংপুর সদরের বাহার কাছনার সিগারেট কোম্পানীর মৃত তহিজ উদ্দিনের পুত্র খলিলুর রহমান (৩০) ও দিনাজপুরের পার্বতীপুরের দেবকুন্ডার এনামুল হকের পুত্র মাহাবুব রহমান (২৬)।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, আটক যাত্রীরা মাদক ব্যবসা, মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ