• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মালয়েশিয়ার কারখানা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার একটি খাদ্য কারখানা থেকে ১২ বাংলাদেশিসহ ১৮ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাদের ৩ মাস ধরে বেতন না দিয়ে অমানুষিক পরিশ্রম করানো হচ্ছিল। জড়িত অভিযোগে কারখানার মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার মালয়েশিয়ার কামপুং কেপায়াং এলাকা অভিযানটি চালানো হয়। ‍পুলিশ জানায়, আটক হওয়াদের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে। তাদের ১২ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের।
কারখানাটিতে ভয় দেখিয়ে শ্রমিকদের দিয়ে সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করানো হতো। সেখান থেকে একটি ভূয়া বন্দুকও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের কোন ওয়ার্ক পারমিট ছিল না। কারখানাটির মালিকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ