• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসামিকে দেখামাত্র গুলি করার নির্দেশ

সিসি ডেস্ক: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম দুই পরিকল্পনাকারীকে পুলিশ গ্রেফতার করতে না পারায় তাদের দেখামাত্র গুলি করার নির্দেশসহ তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ জারি করা হয়েছে। পলাতকরা হলেন- শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। বুধবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান ওই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর জারি করা আদেশ তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।
ওই ট্রাইব্যুনালের প্রসিকিউটর গোলাম সারোয়ার খান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা তামিল করতে না পারায় পুলিশ প্রতিবেদন দাখিল করে। এর প্রেক্ষিতে ওই আদেশ দিয়েছেন বিচারক।
গতকাল মামলার চার্জশিটভুক্ত কারাগারে থাকা ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। গত ৮ আগস্ট ওই আট আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে পলাতক থাকা দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একইসঙ্গে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক হাসনাত রেজা করিমকে। ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে এ হামলা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ