• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সরকারি কলেজে শিক্ষক সংকট মেটাতে বিশেষ বিসিএস

সিসি ডেস্ক, ৩০ আগষ্ট: সরকারি কলেজে শিক্ষক সংকট মেটাতে বিশেষ বিসিএস পরীক্ষা নেয়া হবে। এ সংক্রান্ত চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাবলিক সার্ভিস কমিশন বলছে, চাহিদাপত্র পেলেই ব্যবস্থা নেয়া হবে।
নতুন জাতীয়করণকৃত কলেজ বাদে দেশে ৩২৭টি সরকারি কলেজ আছে। এসব কলেজে প্রভাষক পদে প্রায় আড়াই হাজার, সহকারী অধ্যাপক পদে ২৭০টি, সহযোগী অধ্যাপকের ১৫০টি এবং অধ্যাপক পদে ৭০টি পদ শূন্য আছে। এই শিক্ষক সংকটের ফলে বাধাগ্রস্থ হচ্ছে কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম।
এ অবস্থায় নিয়মিত বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে সংকট দূর করা সম্ভব নয় বলে মনে করছে শিক্ষামন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, বিশেষ বিসিএসের মাধ্যমে এই সংকট দূর করা হবে। এরই মধ্যে ৪১তম বিসিএস বিশেষ নেয়ার জন্য কার্যক্রম চলছে।
শুধু কলেজেই নয় বিশেষ বিসিএসে নন-ক্যাডারে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ দেয়ার কথাও বলছে মন্ত্রণালয়।
পাবলিক সার্ভিস কমিশন বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাদিাপত্র পেলেই আইন পরিবর্তন করার কাজ শুরু করা হবে। সব প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি জারি করবে কমিশন।
এদিকে আগামী মাসের মধ্যেই নিয়মিত ৪০তম বিসিএসের সার্কুলার দেয়া হবে। সেখানে দুই শতাধিক কলেজের শিক্ষক নিয়োগ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ