• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইভিএম ব্যবহারে ইসি কমিশনার মাহবুব তালুকদারের বিরোধিতা

সিসি ডেস্ক, ৩০ আগষ্ট: সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে ইসির বৈঠকে আপত্তি জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আপত্তি জানান তিনি।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে শুরু হয় ইসির মুলতবি বৈঠক। এতে অংশ নেন মাহবুব তালুকদারসহ অন্যান্য কমিশনার ও সচিব হেলালুদ্দীন আহমদ।
বৈঠক শুরুর আধা ঘণ্টা পরেই বেরিয়ে আসেন মাহবুব তালুকদার। তিনি জানান, ইভিএম যুক্ত করে আরপিও সংশোধনের প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেয়ার কথা।
এর আগে গত ২৬ আগস্ট আরপিও সংশোধন বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ঐদিন সিইসি কে এম নুরুল হুদা সরকারি সফরে শ্রীলঙ্কায় যাওয়ার কারণে বৈঠকটি শেষ না করে মুলতবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ