• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বোরখা পরে সিনেমা হলে বুবলী

বিনোদন ডেস্ক: প্রথম ছবি থেকেই সিনেমা হলে গিয়ে দর্শকের সাড়া দেখতে খুব পছন্দ নায়িকা বুবলীর। এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সঙ্গে ‘ক্যাপ্টেন খান’-এর ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি।

ছবিটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। ঈদে ২’শ এর বেশি সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখতে হলে গিয়েছিলেন বুবলী। টঙ্গীতে অবস্থিত চম্পাকলি সিনেমা হলে ছবিটি দেখেন তিনি। এরইমধ্যে বোরখা পরে নিজেকে আড়াল করে দর্শক সারিতে বসে ছবি দেখেন। এসময় দর্শকদের আগ্রহ দেখে অনুপ্রেরণা পান তিনি। বুবলী জানান, এক আত্মীয়কে দিয়ে টিকিট সংগ্রহ করে বোরখা পরে ছবি দেখতে গিয়েছেন। হলে দর্শকের আগ্রহ দেখে তিনি দারুণ আনন্দ পেয়েছেন।

তিনি বলেন, দর্শকরা ছবিটির বিভিন্ন সংলাপের সময় হাততালি দিচ্ছিলেন। কিছু কমেডি দৃশ্য রয়েছে, যেসব দেখে তারা হেসে গড়াগড়ি খাচ্ছিলেন। রোমান্টিক গানগুলোও দর্শক অনেক পছন্দ করেছেন। তারা অনেক ভালোভাবে নিয়েছেন ছবিটি।

উল্লেখ্য, ‘ক্যাপ্টেন খান’ প্রযোজনা করেছে শান্ত এন্টারপ্রাইজ। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরো অভিনয় করছেন সম্রাট, মিশা সওদাগর, ডন, বড়দা মিঠু, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ