• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবি

রংপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকরের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দলের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনককে হত্যায় জড়িত খুনিদের বিচারের দাবি শুধু শিক্ষক শিক্ষার্থীদের নয়, এ দাবি বাংলাদেশের আপামর জনতার। কারণ বঙ্গবন্ধু ছাড়া আজকের বাংলাদেশ সম্ভব হতো না। এই হত্যাকাণ্ডের বিচার না হলে সে লজ্জা আমাদের সবার।

এ সময় বিশ্বের যে দেশেই খুনিরা অবস্থান করুক না কেন তাদেরকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান বক্তারা।

নীলদলের সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে তাহেরের সঞ্চালনায় এবং সভাপতি ড. নিতাই কুমার ঘোষের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নীলদলের সদস্য শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ