• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ১১ সেপ্টেম্বর

সিসি নিউজ, ৩১ আগষ্ট: দুই হাজারের অধিক ক্যাডার নিয়োগ দিতে আগামী ১১ সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৯ তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা আছে।
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসে লিখিত পরীক্ষার প্রতিটি খাতা মূল্যায়ন করবেন দুইজন পরীক্ষক। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। পিএসসি মনে করছে, এতে করে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে।
এছাড়া ৪০তম বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্ন রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ