• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পলাশবাড়ীতে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৬

গাইবান্ধা, ১ সেপ্টেম্বর: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়কের পাশে থেমে থাকা ট্রাক্টরের (কাঁকড়া গাড়ি) সঙ্গে চলন্ত বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয়রা, পলাশবাড়ী থানা পুলিশ এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান সাংবাদিকদের জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দরবার নামে একটি সিটিং সার্ভিস বাস পলাশবাড়ী উপজেলায় প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও দুই মহিলা মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে এক শিশু এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনমারা যায়ন।

ওসি জানান, এ ঘটনার পর থেকে পলাশবাড়ী উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নিহতদের লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাস-ট্রাক্টরের চালক ও হেলপাররা পালিয়ে গেছে। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ