সিসি নিউজ, ৪ সেপ্টেম্বর: স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুর বিভাগের ১০টি উপজেলার গরীব ৪৫২ জন হাইড্রোসিল রোগে আক্রান্ত রোগীর অস্ত্রপচার সম্পন্ন করেছে। সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালে ওইসব রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়।
সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের পরিচালক ডা. সুরত আলী সিসি নিউজকে জানান, রংপুর বিভাগের বদরগঞ্জ, গঙ্গাচড়া, লালমনিরহাট সদর, তারাগঞ্জ, জলঢাকা, ডিমলা, খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর ও সৈয়দপুর উপজেলায় বিশেষ ক্যাম্প করে গরীব রোগীকে সনাক্ত করা হয়। তারপর পর্যায়ক্রমে ফাইলেরিয়া হাসপাতালে তাদের অপারেশন করা হয়।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিমলা উপজেলার ২০ জন রোগীকে অপারেশন করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডা. মো: হামিদুল ইসলামের তত্বাবধানে অপারেশন করা হয়।
উল্লেখ্য যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়ন করছে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল।