সিসি নিউজ, ৫ সেপ্টেম্বর:সৈয়দপুরে নাগরিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। এতে ক্যামেরা নজরদারির কারণে চুড়ি, ছিনতাই, ডাকাতিসহ যানজট নিয়ন্ত্রনে ব্যাপক প্রভাব পড়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
রংপুর বিভাগে আকাশ পথের প্রবেশদ্বার খ্যাত সৈয়দপুর একটি ব্যস্ততম শহর। দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা, ইএমই সেন্টার, আর্মি ইউনিভার্সিটি, দেড় হাজার ছোট-বড় ও মাঝারি শিল্প কারখানা এবং বিমানবন্দর। পঞ্চগড়ের চা-বাগান, উত্তরা ইপিজেড, বড় পুকুরিয়া কয়লা খনি ও উত্তরের ৮ জেলা শহরের বিভিন্ন পেশাজীবিরা আকাশ পথে সৈয়দপুরের বিমানবন্দর ব্যবহার করছে। এসব কারনে প্রতিদিন স্থানিয় ও বহিরাগতরা মিলে কয়েক লাখ মানুষ চলাফেরা করে। এতে শহরের বিভিন্ন মোড়ে যানজট লেগেই থাকতো। নষ্ট হত প্রতিদিন কর্মঘন্টা ।
সৈয়দপুর থানা পুৃলিশ সুত্র মতে, এসব নিরসনে সৈয়দপুর থানা পুলিশ গত জানুয়ারী মাসে প্রকল্পের মাধ্যমে ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪৭টি সিসি ক্যামেরা স্থাপন করে। এ সকল সিসি ক্যামেরা মনিটরিং করতে সর্বদা নিয়োজিত রয়েছেন একজন উপ-পুলিশ পরিদর্শক। কোথাও কোন অনাকাঙ্খিত ঘটনা বা যানযট পরিলক্ষিত হলে তিনি তাৎক্ষনিক বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাকে অবহিত করা হয়। ফলে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে কোন সমস্যাই হয় না কতৃপক্ষের। এতে যেমন যানজট সহনীয় পর্যায় নেমে আসে। কমে যায় চুরি-ছিনতাইয়ের মতো অনাকাঙ্খিত ঘটনা। স্বস্তি ফিরে আসে পৌরবাসির মধ্যে। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানায় বিভিন্ন পেশা ও ব্যবসায়ীমহল। তবে শহরে আরো সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা।
এ নিয়ে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক বলেন, এটা খুবই ভাল উদ্যগ এখন এ শহরটিতে ভালভাবে চলাফেরাসহ নিরাপত্তার মাধ্যমে গভীর রাতে প্রয়োজনীয় কাজে চলাফেরা করা যাচ্ছে। সৈয়দপুরের বিশিষ্ট ব্যাবসায়ি সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, এটি আমাদের নিরাপত্তায় ঐতিহ্যবাহী শহর। এখন এর শতভাগ পরিপুরক হয়েছে। যা শহরবাসির জন্য উপকার বয়ে আনবে। তবে এর পরিধি বাড়াতে পুরো শহর জুড়ে সিসি ক্যামেড়া স্থাপনের দাবি জানান এ ব্যবসায়ি।
সৈয়দপুর থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান,, সিসি ক্যামেরা স্থাপনের ফলে কমে গেছে চুরি-ছিনতাই ও যানযটের মতো বড় সমস্যা। এতে কাজ করতে আমাদেরও সুবিধা হচ্ছে।
এ নিয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা বলেন, চলতি বছরে শহরের জানুয়ারী মাস থেকে বাইপাস মহাসড়ক সহ সৈয়দপুর শহরে ক্যামেরার নজরদারির সুফল পাচ্ছি। তাই আরো অন্যন্য এলাকায় এর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছেন উর্ধতন কতৃপক্ষ।