আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত খাকছারের ছেলে মো: সুমন (২৭)।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তাফিজুর রহমান ও এএসআই এনায়েত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।