• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া, ৭ সেপ্টেম্বর: বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফি আহমেদ স্বপনের সুলতানপুরপাড়ার বাড়িতে ককটেল হামলার ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ করে বিএনপি-জামায়াতের ১১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আওয়ামী লীগ নেতা স্বপন বৃহস্পতিবার রাতে গাবতলী থানায়  মামলাটি দায়ের করেন।

মামলার অন্যতম আসামিরা হলেন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, পৌর মেয়র পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাগইল ইউনিয়নের বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপন প্রমুখ।

তবে আসামিরা এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাদের দাবি, আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতেই এ মিথ্যা মামলা।

অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ‘খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মোরশেদ মিল্টনকে এমপি হিসেবে দেখতে চাই’ এসব স্লোগান দিয়ে সুলতানপুরপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা শফি আহমেদ স্বপনের বাড়িতে হানা দেয়। তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ঘরে আগুন ধরে ফ্রিজ, টিভিসহ প্রায় লাখ টাকার মালামাল পুড়ে যায়। ওই সময় ঘরে কেউ ছিল না।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, আওয়ামী লীগ নেতা স্বপনের বাড়িতে ককটেল হামলার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ