পঞ্চগড়, ৯ সেপ্টেম্বর: পঞ্চগড় সদরের ধনীপাড়া এলাকয় যাত্রীবাহী বাসের ধাক্কায়ে বাবা দুই সন্তান সহ মোটরসাইকেলে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- আক্তারুজ্জামন (৪৫) তার ছয় বছরের মেয়ে আফসাো (৬) ও এক বছরের ছেলে আব্দুল্লাহ। এ ঘটনায় আহত হয়েছে নিহত আক্তারুজ্জামানে স্ত্রী তানিয়া (৩৫)। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।