বিশেষ প্রতিনিধি, ১৫ সেপ্টেম্বর।। ফুলবাড়ীতে পুলিশের হাতে মাদক ব্যাবসায়ী সাহাজাহান টাইগার (৩০) আটক হয়েছে। শনিবার ১৫ সেপ্টেম্বর সকালে ফুলবাড়ী উপজেলার উত্তর বাসুদেবপুর (পুরাতুন বন্দর) গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার এএসআই মোঃনুরুজ্জামান ও এএসআই হারুন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।