• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইভিএম ক্রয় ও চিলাহাটি সীমান্ত রেলপথ প্রকল্পে অনুমোদন

সিসি ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। নির্বাচনি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সরকারি অর্থায়নে প্রায় ৪ হাজার কোটি টাকার ইভিএম ক্রয় প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। তবে এ প্রক্রিয়ায় ভোটে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ইভিএম ব্যবহারে তাড়াহুড়া না করে প্রথমে শহরে এবং পরে পর্যায়ক্রমে গ্রামে ব্যবহারের পরামর্শও তার। সভা শেষে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী।
স্বচ্ছ, ত্রুটিমুক্ত, ও আধুনিক প্রযুক্তি নির্ভর ভোটগ্রহণে স্থানীয় নির্বাচনে সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করছে নির্বাচন কমিশন। এবার সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য দেড় লাখ ইভিএম কিনতে তিন হাজার আটশো পঁচিশ কোটির টাকার প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায় ইসি।
চলতি অর্থবছরের সপ্তম ও বর্তমান সরকারের ১৪৪তম একনেক সভায় অনুমোদন পেলো এই প্রকল্প। তবে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে ৩ ধাপে ২০২৩ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। পাশাপাশি, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আরপিও পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও সামনে আনেন তিনি।
সভায় আশি কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনে চিলাহাটি ও চিলাহাটি সীমান্তে রেলপথ নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়।
এছাড়া বেপজা অর্থনৈতিক অঞ্চলের মীরসরাইয়ে প্রথম পর্যায়ের প্রকল্পসহ ১২ হাজার পাঁচশ ৪৪ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে মোট ১৪টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ