• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইনডিপেনডেন্ট টেলিভিশনে কুইজ শো বাংলাদেশ জিজ্ঞাসা

সিসি ডেস্ক: এক কোটি টাকা পুরস্কার পাবেন কুইজ শো বাংলাদেশ জিজ্ঞাসার চ্যাম্পিয়ন প্রতিযোগী। ইনডিপেনডেন্ট টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে এই শো। ১২ই অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত দশটায় ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। রাজধানীর তেজগাঁয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা।
৪৭ বছরে বাংলাদেশের অর্জন-সাফল্য-ব্যর্থতা এসব প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই আয়োজন। ১৮ বছর বয়সের উর্ধে বাংলাদেশের যে কোন নাগরিক অনলাইনে নিবন্ধ করে শোতে অংশ নিতে পারবেন। ১৯শে সেপ্টেম্বর নিবন্ধন শুরু হয়েছে। শেষ হবে ২৭ সেপ্টেম্বর রাত ১০টায়।
সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও এন্ড এডিটর ইন চিফ এম শামসুর রহমান। তিনি বলেন, কুইজ শোতে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা পুরস্কার পাবেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশে প্রথমবারের মতো আমরা ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ নামে একটি কুইজ শো আয়োজন করতে যাচ্ছি, যেখানে শ্রেষ্ঠ প্রতিযোগী পাবেন ১ কোটি টাকা পুরষ্কার। পাশাপাশি প্রথম রানার আপ, দ্বিতীয় রানার আপ এবং তৃতীয় রানার আপের জন্য থাকছে যথাক্রমে ২৫ লাখ, ১৫ লাখ ও ৫ লাখ টাকা। পুরো প্রতিযোগিতায় মোট ১ কোটি ৭৭ লাখ টাকার পুরষ্কার পাবেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া থাকছে দর্শকদের জন্যও আকর্ষণীয় পুরষ্কার।
বাংলাদেশ জিজ্ঞাসার স্পন্সর প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারওয়ার বলেন এ ধরনের আয়োজন তরুণ প্রজন্ম গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দিন জানান, অনলাইন প্রতিযোগিতায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বাছাই করা প্রতিযোগিরা দ্বিতীয় ধাপে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুইজ শোতে অংশ নেয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন ফরম এরই মধ্যে ছাড়া হয়েছে। ২৭শে সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত কুইজ শোর ওয়োবপেইজ www.bangladeshjiggasha.com এই ওয়েব অ্যাড্রেসে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। এ ছাড়া ইনডিপেনডেন্ট টিভির ওয়েব পেইজ www.independent24.com এবং ফেসবুক পেইজের www.facebook.com/IndependentTVNews মাধ্যমেও নাম নিবন্ধন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ