• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনুপ জালোটার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: বিগ বস ১২-এর অনুপ জালোটাকে নিয়ে শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর এই আলোচনার কারণ তার ২৮ বছরের গার্লফ্রেন্ড জাসলিন মাথারু। জানা গেছে জাসলিনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অনুপ জালোটা ৩ বার বিয়ের পিঁড়িতে বসেছেন।
তবে এবার অনুপ জালোটা সংবাদ শিরোনামে আসার কারণ ভিন্ন। একজন টেলিভিশন অভিনেত্রী, একজন মডেল এবং আরেকজন ইজরায়েলি মডেল রীনা গোনাল তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।
অভিযোগকারী সেই অভিনেত্রী নিজের পরিচয় গোপন রেখে একটি সাক্ষাৎকারে জানান, বড় ব্রেক দেওয়ার নাম করে অনুপ জালোটা তার যৌনতার সুযোগ নিতে চেয়েছিলেন। এছাড়াও অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ এনেছেন সেই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়,  ‘দেবাংশী’, ‘ভাগ্যবিধাতা’ নামক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
তিনি জানিয়েছেন, বিগ বগ সিজন ১২ এ তাকে সুযোগ করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনুপ জালোটা।  আর এর জন্য সুযোগ চেয়েছিলেন।
ইজরাইলি মডেল রীনা জানান, অনুপ জালোটা বিয়ের প্রস্তাব দিয়ে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন।
জাসলিন মাথারু পাঞ্জাবের মেয়ে। অনুপ জালোটার কাছে গান শিখতেন। এর মাঝেই তাদের প্রেম। তিন বছর ধরে তারা একসঙ্গেই থাকছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ