• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উন্নয়নের প্রতিটি সূচকে দেশ এগিয়েছে- নূর

সিসি নেউজ,২২ সেপ্টেম্বর॥ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য নিঃসঙ্গ যোদ্ধা। তাঁর এ পথচলা কুসুমাস্তীর্ণ নয়। আমরা তাঁর সহযাত্রী। জনগণকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ওই কঠিন পথ পাড়ি দিতে হবে। কারণ ষড়যন্ত্র এখনও চলছে উন্নয়ন বাধাগ্রস্থ্য করতে। দেশ উন্নয়নের প্রতিটি সুচকে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং আগামিতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
ঐতিহ্যবাহী সৈয়দপুর কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে শনিবার বিকেলে (২২ সেপ্টেম্বর) সৈয়দপুর কলেজ প্রাঙ্গণে নতুন, পুরাতন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও পরিচালনা পর্ষদ আয়োজিত, আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ধর্ম দিয়ে কোন দেশ সৃষ্টি হয় না। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের ৯৯ভাগ জনগোষ্ঠি মুসলমান। তাদের ভাষা আরবী। কিন্ত নিজ নিজ সংস্কৃতিকে ভিত্তি করে সেখানে আলাদা আলাদা রাষ্ট্র গঠন হয়েছে। দেশ গড়তে প্রয়োজন তার নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। আমাদের তা রয়েছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশ আমরা বাঙালি। এ পরিচয় আমাদের গর্বিত করে।
তিনি প্রতিটি নাগরিককে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানিয়ে বলেন. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে স্পষ্ট বলেছেন, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীস্টান, বাঙালি, অবাঙালি সবাই আমাদের ভাই, তাদের রক্ষা করতে হবে। যাদের মাতৃভাষা বাংলা নয়, তারাও সমান মর্যাদা ভোগ করবে এদেশে।
মন্ত্রী নীলফামারী জেলার উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে বলেন, সৈয়দপুর কলেজটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত। দীর্ঘ ৬২ বছরেও কলেজটি জাতীয়করণ হয়নি। জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি পূরণ করেছেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, সৈয়দপুর কলেজে শিগগিরি মাস্টার্স কোর্স চালু করা হবে। সৈয়দপুরে গড়ে তোলা হবে ক্রিকেটের জন্য আন্তর্জাতিক স্টেডিয়াম। শিগগিরি সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হচ্ছে। উন্নয়নে এগিয়ে যাচ্ছে এ অঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির ভাষণ দেন নীলফামারী-৪ আসনের সাংসদ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিণ, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সংস্কৃতি মন্ত্রীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ