নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সাপের ছোঁবলে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা খালপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মফিজল ইসলামের ছেলে এবং ডিমলা বিএমআই কলেজের একাশ শ্রেণীর ছাত্র বলে জানান বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম ভুঁইয়া।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, রোববার সন্ধ্যায় নিজ ঘরে ড্রেসিং টেবিলের নিচে পড়ে থাকা চিরুনি তোলার জন্য হাত বাড়া জাহিদুল । এসময় ড্রেসিং টেবিলের নিচে থাকা একটি বিষধর সাপ তাঁর হাতে ছোঁবল দেয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাতে ১০টার দিকে পথেই মারা যায় জাহিদুল।