• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সুচির সম্মানসূচক নাগরিকত্ব কেড়ে নিলো কানাডা

সিসি ডেস্ক, ২৮ সেপ্টেম্বর: রোহিঙ্গা সংকটের সমাধান না করায় মিয়ানমারের নেত্রী অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নিয়েছে কানাডা। শুক্রবার দেশটির পার্লামেন্টে এ সম্পর্কিত প্রস্তাব সর্বসম্মতিক্রমে তা পাশ হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কানাডার সংসদে রোহিঙ্গাদের গণহত্যার মতো অপরাধ করায় সুচির নাগরিকত্ব ফিরিয়ে নেয়ার ব্যাপারে এক প্রস্তাব উপস্থাপন করা হয়। তারই প্রেক্ষিতে সুচির নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত নেন দেশটির আইনপ্রণেতারা।

অং সান সুচি দীর্ঘদিন কারাগারে থাকাকালীন ২০০৭ সালে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পান। কিন্তু মিয়ানমারের এ নেত্রী দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর বর্বর নির্যাতনের জন্য দায়ী। যার কারণে রাজ্যটির সাত লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এ নির্যাতনকে জাতিগত নিধন অভিযানের অন্যতম উদাহরণ হিসেবে অভিহিত করেছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের মুখপাত্র অ্যাডাম অস্টিন বলেন, রোহিঙ্গা গণহত্যার জন্য বিশ্বসম্প্রদায়ের নিন্দাকে ক্রমাগতভাবে অস্বীকার করায় তার সম্মানসূচক নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট। আমরা রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেয়া অব্যাহত রাখবো এবং মিয়ানমারের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবো।

মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবদান রাখার জন্য ১৯৯১ সালে নোবেল পুরস্কার পান অং সান সু সু চি। এরপর কারাবন্দি থাকা অবস্থায় তাকে সম্মানজনক নাগরিকত্ব দেয় কানাডা। মাত্র ছয়জনকে এই সম্মান দিয়েছে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ