• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বোচাগঞ্জে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর, ৩০ সেপ্টেম্বর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘনাটি ঘটে।

নিহতরা হলেন মুকুল হোসেন (৩৫) ও আনিসুর রহমান (৩৪)।  মুকুল চিরিরবন্দর উপজেলার ওমরপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও আনিসুর রহমান সদর উপজেলার মাঝিপাড়ার আবুল হোসেনের ছেলে।

বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দিনাজপুর থেকে বোচাগঞ্জ যাচ্ছিলেন। বোচাগঞ্জের আইগনগাঁও এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে।  স্থানীয় লোকজন গুরুতর আহত দুজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ