• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক, ০৩ অক্টোবর: ক্ষুদ্র কণা নিয়ে কাজ করতে সূক্ষ্ম লেজার যন্ত্র ও কৌশল আবিষ্কার করে পদার্থবিজ্ঞানে নোবেল সম্মাননা পেলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ক্যানাডার তিন বিজ্ঞানী। এদের মধ্যে আছেন ক্যানাডার নারী পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড।

ইতিহাসের তৃতীয় নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল জিতলেন স্ট্রিকল্যান্ড। এর আগে ১৯০১ সালে নোবেল পুরস্কার চালু হবার পর ১৯০৩ সালে ম্যারি কুরি প্রথম নারী, যিনি পদার্থবিদ্যায় নোবেল পান। এর ৬০ বছর পর ১৯৬৩ সালে দ্বিতীয় নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পান জার্মান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী মারিয়া গ্যোপের্ট-মায়ের।

মঙ্গলবার সুইডিশ রয়েল অ্যাকাডেমি ফর সায়েন্সেস পুরস্কারটি ঘোষণা করে। ডোনা স্ট্রিকল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন ও ফ্রান্সের জেরার্ড মৌরু এবার নোবেল পেয়েছেন।

সুইডিশ রয়েল অ্যাকাডেমি পুরস্কারের অর্ধেক অর্থ দিয়েছেন মার্কিন বিজ্ঞানী আর্থার আশকিনকে। বাকি অর্থ মৌরু ও স্ট্রিকল্যান্ড ভাগাভাগি করে নেবেন৷ পুরস্কারের মোট অর্থের পরিমাণ ৯০ লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ১০ লাখ মার্কিন ডলার।

অ্যাকাডেমি জানিয়েছে যে, ভাইরাসের মতো ক্ষুদ্র কণাকে কোনো ক্ষতি না করেই ধরার জন্য সূক্ষ্ম লেজার যন্ত্র ‘অপটিক্যাল টুইজার্স’ উদ্ভাবন করেছেন ৷আশকিন। আর স্ট্রিকল্যান্ড ও মৌরু ছোট ও তীব্র ‘লেজার পালস’ তৈরি করেছেন, যা শিল্প ও চিকিৎসা খাতে ব্যবহার করা যাবে।

লেজার ফিজিক্সকে আরো উন্নত পর্যায়ে নেয়ার ক্ষেত্রে এই গবেষণা ভুমিকা রাখবে বলে মনে করে নোবেল কর্তৃপক্ষ।

বুধবার রসায়নে, শুক্রবার শান্তিতে ও আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হবে। তবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না। সূত্র : এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ