• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বাংলাদেশ জিজ্ঞাসা’র লিখিত পরীক্ষা ৫ অক্টোবর

সিসি ডেস্ক, ০৩ অক্টোবর: ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুইজ শো- বাংলাদেশ জিজ্ঞাসার চূড়ান্ত বাছাইয়ের লিখিত পরীক্ষা শুক্রবার বিকেল ৪টায় একযোগে দেশের আট বিভাগীয় শহরে। ওইদিন রাতেই ইনডিপেনডেন্ট টেলিভিশনে ফল প্রকাশ হবে। ফল জানা যাবে বাংলাদেশ জিজ্ঞাসার ওয়েব সাইটে লগ ইন করেও। আয়োজনে পাশে থাকছে আইএফআইসি ব্যাংক।
ঢাকার বাইরে সাত বিভাগীয় শহরে আজ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কর্মকর্তারা। তারা জানান, অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে লটারি করে নির্বাচিত ৮ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছে লিখিত পরীক্ষায়। তাদের মধ্য থেকে আট বিভাগের ৮ জন করে ৬৪ জন যাবেন মূলপর্বে।
শুক্রবার অভিন্ন প্রশ্নে এই পরীক্ষা নেয়া হবে ঢাকার সিভিল এভিয়েশন উচ্চবিদ্যালয় ও কলেজে, চট্টগ্রামের কলেজিয়েট স্কুল এন্ড কলেজে, রাজশাহীর রেসিডিয়ান্সিয়াল মডেল স্কুলে, খুলনার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ে, রংপুর জিলা স্কুলে, সিলেটের বাংলাদেশ ব্যাংক স্কুলে ও ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে।
১২ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় ইনডিপেনডেন্ট টেলিভিশনে সম্প্রচার হবে বাংলাদেশ জিজ্ঞাসা। কুইজ শোতে চ্যাম্পিয়ন পাচ্ছেন এক কোটি টাকা পুরস্কার। প্রথম রানারআপ পাবেন ২৫ লাখ।
আর দ্বিতীয় ও তৃতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১৫ ও ৫ লাখ টাকা। এছাড়াও প্রতিটি পর্বে অংশগ্রহণকরীরা অর্থ পুরস্কার পাচ্ছেন। দর্শকদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ