• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাট কারাগারে হাজতীর মৃত্যু

জয়পুরহাট, ৩ অক্টোবর : জয়পুরহাট কারাগারে মামুনুর রশিদ (৪৭) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হওয়ার পর তাকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হলে আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।

মৃত মামুনুর রশিদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামে।

কারাগার সূত্রে জানা গেছে, চেক জালিয়াতি মামলার আসামি হয়ে গত ২৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় রশিদকে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রশিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
জয়পুরহাট জেল সুপার কাওয়ালিন নাহার জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাজতি মামুনুর রশিদের মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের এই তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ