• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ঘর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আটক-৬

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরে জোরপূর্বক বসত বাড়ীর ভিটাতে ঘর নির্মান করার সময় বাধা প্রদান করায় আশু চন্দ্র রায (৪৫) নামক এক ব্যাক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেছে দখলবাজ বাহিনী । এই ঘটনায় নিহতের পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে । আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত তিন মহিলাসহ ৬ জনকে আটক করেছে ।

আজ বুধবার সকাল ১০ টার দিকে চিরিরবন্দর উপজেলার উত্তর সুখদেবপুর মাছুয়াপাড়া বিন্যাকুড়ি বাজারের আশু চন্দ্র রায়ের বাড়ীতে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে । নিহত আশু চন্দ্র রায় উপজেলার বিন্যাকুড়ি বাজার সংলগ্ন মাছুয়াপাড়া গ্রামের গঙ্গাপ্রসাদ রায়ের ছেলে ।

জানাযায় , দীর্ঘদিন ধরে আশু চন্দ্র রায় বিন্যাকুড়ি বাজরেরর মাছুয়া পাড়ায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছে । ইসুবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই গ্রামের বাদশা চন্দ্র রায়ের নামে একটি টিনের ঘর বরাদ্দ করে । সেই টিনের ঘরটি ইউপি চেয়ারম্যানের নির্দেশে আশু চন্দ্র রায়ের ভিটায় ৬০/৭০ জন একত্রি হয়ে ঘর নির্মাানের জন্য যায় । আশু চন্দ্র রায়সহ তার পরিবারের সদস্যরা বাদশা চন্দ্র রায়ের বরাদ্দ করা টিনের ঘর নির্মানে বাধা প্রদান করায় একই গ্রামের বুধা চন্দ্র রায়ের তিন ছেলে লেবু চন্দ্র রায় , মধু চন্দ্র রায় , সাধু চন্দ্র রায , মানটু চন্দ্র রায়ের দুই ছেলে বাদশা চন্দ্র রায় , ডিপজল চন্দ্র রায় , অতুল চন্দ্র রায়ের দুই ছেলে আপন চন্দ্র রায় , তপন চন্দ্র রায় , একই এলাকার মুনছুর আলী , দালাল রমজান আলী , ফারুক হোসেন সহ লাঠিয়াল বাহিনী আশু চন্দ্রের উপর হামলা চালিয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরত্বর অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে এম.আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল নেয়ার পথে সে মারা যায় ।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, বসত ভিটায় ঘর নির্মানকে কেন্দ্র করে একজন নিহত হওয়ার সঙবাদ নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে আপন চন্দ্র রায় , সাধু চন্দ্র রায়, বুধা চন্দ্র রায়, লেবু চন্দ্র রায়ের স্ত্রী লক্ষèী রানী , সাধু চন্দ্র রায়ের স্ত্রী রত্না রানী ও হরেন চন্দ্র রায়ের স্ত্রী পুস্পরানী কে আটক করেছে । এ ব্যাপারে থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ