• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ বিমানের চাকায় ত্রুটি: নিরাপদে অবতরণ

সিসি ডেস্ক, ০৪ অক্টোবর: বাংলাদেশ বিমানের একটি চাকায় বুধবার বিকালে ত্রুটি দেখা দেয়। শাহাজালাল বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় চাকার রাবার খসে পড়ে।
আকাশে পাইলট বিষয়টি আঁচ করে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন।
ঢাকা থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১নং ফ্লাইটটি ৬৫জন যাত্রী নিয়ে বিকাল ৪টা ২০ মিনিটে সিলেটের আকাশে পৌঁছে এবং অবতরণের সময় বিমানের ল্যান্ডিং চাকায় সমস্যার  বিষয়টি যাত্রীদের অবহিত করা হলে তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য পাইলট যথেষ্ট সতর্কতার সঙ্গে অবশেষে বিমানটিকে অবতরণ করান। কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিমানটির।
ওই ফ্লাইটে থাকা এক যাত্রী বলেন, বিমানটির ডান পাশের চাকায় সমস্যার বিষয়টি জানার পর যাত্রীরা কান্নাকাটি শুরু করেন। অনেকেই আল্লাহর নাম জপতে থাকেন। পাইলট দুবারের চেষ্টায় বিমানটি ল্যান্ড করাতে সক্ষম হন।
এসময় বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরণের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে বিমান বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, কোনো ধরণের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফ্লাইটটি অবতরণ করে এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ