• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংসদ নির্বাচনের আগে ২ হাজার জনবল নিয়োগ দেবে ইসি

সিসি নিউজ, ০৫ অক্টোবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় ২ হাজার জনবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আজ নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের জানান, কমিশনে নতুন ২ হাজার জনবলের মধ্যে ৫১৭ জনকে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, নতুন নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হলে কমিশনের সক্ষমতা আরও বেড়ে যাবে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

“নিয়োগ, পদন্নোতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটি” এর এক সভা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত হয়। ওই সভায় ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতির প্রস্তাব করা হয়েছে। কমিশন অনুমোদন করলেই তাদের পদোন্নতি হবে বলে তিনি জানান। কমিশনের বর্তমান জনবল ৩ হাজার বলে ইসি সূত্র জানায়।

বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ