• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বাংলাদেশ জিজ্ঞাসা’র লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নাম প্রকাশ

সিসি নিউজ: ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুইজ শো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। আট বিভাগ থেকে বেছে নেয়া হয়েছে ৮ জন করে। বাংলাদেশ জিজ্ঞাসার ওয়েব সাইটে লগইন করেও জানা যাবে লিখিত পরীক্ষার ফল।
অনলাইন রেজিস্ট্রেশন ও পরীক্ষার মাধ্যমে সারাদেশ থেকে বেছে নেয়া হয় আট হাজার জনকে। তারাই অংশ নেন বাংলাদেশ জিজ্ঞাসার লিখিত পরীক্ষায়। আট বিভাগে একযোগে লিখিত পরীক্ষা হয়। ১২ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়, খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে ‘বাংলাদেশ জিজ্ঞাসা’।
এই প্রতিযোগিতার বিজয়ী পাবেন এক কোটি টাকা পুরস্কার। প্রথম রানার আপ ২৫ লাখ, দ্বিতীয় ও তৃতীয় রানারআপ পাবেন ১৫ ও ৫ লাখ করে টাকা। দর্শকদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। বাংলাদেশ জিজ্ঞাসার পৃষ্ঠপোষকতায় রয়েছে আইএফআইসি ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ