• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিসি নিউজ. ০৭ অক্টোবর॥ নীলফামারীর সৈয়দপুর ১৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আয়শা বেওয়া (৫৩) নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকার গার্ড পাড়ার মর্তুজা মিলনায়তনের সামনে থেকে গতকাল শনিবার (৬ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৭ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, ঘটনার দিন রাতে সৈয়দপুর গোলাহাট সদর ফাঁড়ির সহকারি শহর উপপরিদর্শক (এটিএসআই) মো. মোস্তাক আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম টহল ডিউটি পালন করছিলেন। এ সময় সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আয়শা বেওয়া নামের ওই বৃদ্ধা পায়চারি করছিল। তার আচরণে টহলরত পুলিশ সদস্যদের মনে সন্দেহ হয়। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে উপস্থিত লোকজনের সামনে তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১৮ বোতল ফেনসিডিল বের করে দেয়। এ সময় তার কাছে থেকে সৈয়দপুর থেকে ঢাকার আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট পাওয়া যায়। ওই নারী মাদক ব্যবসায়ী বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়ার মৃত. নাঈমের স্ত্রী। সে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার নয়াপাড়ায় ভাড়ায় বসবাস করে বলে জানা গেছে।
১৮ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তাারের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান পাশা জানান এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ