• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত

সিসি নিউজ, ১০ অক্টোবর: নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার-ডিমলা সড়কের বোড়াগাড়ী বাজার মোড়ে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডোমারের সোনারায় গ্রামে বাবার বাড়ি থেকে ৫ বছরের মেয়ে রুবিনা আকতারকে নিয়ে মা নাজমা আকতার অটোভ্যান যোগে স্বামীর বাড়ী বোড়াগাড়ীতে ফিরছিল। পথে পেছন থেকে অটো ভ্যানটিকে চাল বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মা ও মেয়ে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় তারা। নিহত নাজমা আকতার বোড়াগাড়ীর আন্ধারুর মোড়ের ভুট্টু হোসেনের স্ত্রী।
পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ইসলাম মিয়াকে আটক করেছে। চালক ইসলাম মিয়ার বাড়ি নীলফামারী সদরের ইটাখোলা গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ