• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিল্প সাহিত্য সংসদের সভাপতি পদ থেকে আমজাদ হোসেনের পদত্যাগ

সিসি নিউজ, ১২ অক্টোবর: সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সংসদের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। শুক্রবার রাতে স্থানীয় রেষ্টুরেন্ট খোরাক-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
সংস্কৃতি চর্চার এতিহ্যবাহী প্রতিষ্ঠান শিল্প সাহিত্য সংসদ এর সভাপতি ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার সংবাদ সম্মেলনে বলেন, সংসদের সাধারণ সম্পাদক আমিনুল হক ও তার সহযোগিরা প্রতিষ্ঠানের সম্পদ কুক্ষিগত করার চক্রান্তে লিপ্ত রয়েছেন। ওই চক্রটির অনৈতিক কর্মকান্ডের কারণে স্বনামধন্য এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় একই পরিষদে থেকে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করা সমুচীন মনে করছি না। তাই বিবেকতাড়িত হয়ে সংসদের সভাপতি পদ থেকে আমি পদত্যাগ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ