• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

টাঙ্গাইল, ১৬ অক্টোবর।। টাঙ্গাইলের মির্জাপুরে টাইলস ভর্তি ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত এবং আরো পাঁচজন হয়েছে। তাদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভল্ল্যা এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩২), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের কন্যাশিশু স্বর্ণা (৬)।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান, সকালে গাজীপুর থেকে জয়পুরহাটগামী টাইলসভর্তি একটি ট্রাক মহাসড়কের শুভুল্ল্যায় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়।

এতে ট্রাকের ছাদে যাত্রী হিসেবে থাকা তিনজন টাইলসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং পাঁচজন আহত হয়।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিউর রহমান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ