• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

যশোর, ১৬ অক্টোবর।। যশোর সদর উপজেলার মণ্ডলগাতিতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার এসআই মোকলেস উজ্জামান জানান, তারা গভীর রাতে খবর পায়, মণ্ডলগাতি এলাকায় গোলাগুলি চলছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং ২ কেজি গাঁজা ও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ