• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাশিয়ার ক্রিমিয়ার কলেজে বোমা হামলা: নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক।। রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় একটি কলেজে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়া যেখানে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ করছে, সেই কের্চ এলাকার টেকনিক্যাল কলেজে ওই বিস্ফোরণ ঘটানো হয়।
রাশিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তারা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই ওই কলেজের শিক্ষার্থী।কলেজের পরিচালক রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, কিছু সশস্ত্র লোক কলেজ ভবনে ঢুকে পড়ে ওই হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ