• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে নানা অভিযোগ

সিসি নিউজ, ১৮ অক্টোবর।। নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে হুমকি, হামলা ও বুথ দখলের অভিযোগ উঠেছে। সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শানু-লিটন পরিষদ আজ বৃহস্পতিবার দুপুরে সভাপতি প্রার্থী মো. শাহনেওয়াজ হোসেন শানুর নিজস্ব অফিসে সংবাদকর্মীদের কাছে এ অভিযোগ করেন।

সংবাদকর্মীদের কাছে লিখিত বক্তব‌্যে শানু বলেন, মালিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নিজের প‌্যানেলের পরাজয় অবধারিত জেনে প্রতিহিংসার পথ বেছে নিয়েছেন। আমাদের প‌্যানেলের (শানু-লিটন পরিষদ) প্রতিটি সদস‌্যকে কথায় কথায় অপমান অপদস্ত করছেন। হামলার ভয় দেখাচ্ছেন।  নির্বাচনের দিন লাঠিয়াল বাহিনী দিয়ে বুথ দখলের হুমকি দিচ্ছেন।

সাংবাদিকদের তিনি বলেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হওয়ায় বর্তমান সাধারন সম্পাদক যা খুশী তাই করতে পারেন বলে হুংকার ছড়াচ্ছেন। আর এতে করে নির্বাচনী পরিবেশ উত‌্যপ্ত হচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

লিখিত বক্তব‌্যে বলেন, সংগঠটিকে জিম্মি করে রেখেছেন বর্তমান সাধারন সম্পাদক। তিনি চেন চাঁদা লুটপাটসহ সংগঠনের অর্থ আত্মসাত করেছেন। এমনকি মোটর মালিকদের ব‌্যাক্তিগত প্রয়োজনে ব‌্যবহার করছেন।

এ সময় শানু-লিটন পরিষদের সকলেই উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ