• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

“এসব কাজ নোংরামো ছাড়া আর কিছু নয়

সিসি ডেস্ক, ১৯ অক্টোবর।। বিকল্পধারার সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম মহাসচিবকে অব্যাহতির কথা জানিয়ে দুই জনের নিজেকে নেতা ঘোষণার পেছনে বিএনপির হাত দেখছেন মাহী বি চৌধুরী। বলেছেন, দলের বহিষ্কৃত নেতাকে নিয়ে এসব কাজ করা নোংরামো ছাড়া আর কিছু নয়।

শুক্রবার নুরুল আমিন বেপারীকে এবং শাহ আহম্মেদ বাদল নামে দুই জন নিজেদেরকে বিকল্পধারার যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহী বি চৌধুরীকে তারা অব্যাহতি দিয়েছেন।

আর এর প্রতিক্রিয়ায় মাহী বি. চৌধুরী প্রশ্ন তুলেছেন, দলের সভাপতিকে কারা অব্যাহতি দিতে পারে। এটা হাস্যকর। আর এ নিয়ে মন্তব্য করাটাও হাস্যকর হবে।

এ ঘটনার পেছনে বিএনপির ইন্ধন আছে বলেও শুনতে পাওয়ার কথা জানান মাহী। বলেন, ‘বড় বড় রাজনৈতিক দলগুলো কতটা দেউলিয়াপনার পরিচয় দিচ্ছে, এ ঘটনা তারই দৃষ্টান্ত।’

মাহী জানান, যারা তাদেরকে অব্যাহতি দেয়ার কথা জানিয়েছেন তারা বিকল্পধারার কেউ নন।  যারা নতুন করে একটা দল গঠনের ঘোষণা দিয়েছেন, তারা সবাই বহিষ্কৃত। বহিষ্কৃকরা মিলে এভাবে একটা দল গঠন করেছে। এর পেছনে কারা আছে, সেটা আমরা জানি। এটা আসলে একটা নোংরা রাজনীতির নিদর্শন। রাজনৈতিকভাবে যারা দেউলিয়া, তারা এই ধরনের কাজ করেই থাকেন। কাজেই এ ক্ষেত্রে মন্তব্য করার কিছুই নেই।’

নিজেদেরকে নেতা ঘোষণা করা কারা বহিষ্কৃত- জানতে চাইলে মাহী বলেন, ‘তাদের মধ্যে একজন তিন বছর আগেই বিকল্পধারা থেকে নিজেই পদত্যাগ করেছিলেন। বাকি দুইজন বহিষ্কৃত। এখন তাদের এ ধরনের ঘটনা হাস্যরসের খোরাক যোগায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ