• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

রাজবাড়ী, ১৯ অক্টোবর।। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।  আজ শুক্রবার দুপুরে উপজেলার জামালপুর রেলস্টেশনের কাছে সোনাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহীদ শেখের ছেলে সরোয়ার শেখ (২০), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) এবং জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের সুকুর আলীর ছেলে শাকিল শেখ (২২)।

আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি একেএম আজমল হুদা জানান, শুক্রবার দুপুরে কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেন ভাটিয়া পাড়ার দিকে যাচ্ছিল। এসময় শোলাকুড়া স্কুলের সামনে রাজ্জাক খান জুটমিলের শ্রমিক টানা গাড়ি রাস্তা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ