• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেসিডেন্টের সাথে ইসির বৈঠক ১ নভেম্বর

সিসি ডেস্ক, ২২ অক্টোবর।। সংসদ নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার অনুষ্ঠিত ৩৭তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, কমিশন সভায় মাত্র দুটি বিষয়ে সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। এতে রয়েছে জীবন্ত প্রাণীকে প্রতীক হিসেবে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানো যাবে না। আরেকটি হলো- পোস্টারের সংজ্ঞা থেকে কাপড় বাদ দেয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনে কেউ কাপড়ের তৈরি পোস্টার ব্যবহার করতে পারবেন না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবে। এরপর কমিশন তফসিল নিয়ে বৈঠক করবে। বৈঠকের পর তফসিলের দিন-তারিখ জানিয়ে দেয়া হবে।

সচিব বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামী ১ নভেম্বর বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা ও অপর চার নির্বাচন কমিশনার সাক্ষাৎ করবেন। ওই দিন বিকেল ৪টায় এক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তফসিলের জন্য আরেকটি বৈঠক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ