• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান আটক

সাদুল্যাপুর (গাইবান্ধা), ২২ অক্টোবর।। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুর দুইটার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার থেকে তাকে আটক করে।
সাদুল্যাপুর উপজেলা পরিষদের গাড়ীর চালক সামিউল ইসলাম বলেন, চেয়ারম্যান স্যারকে নিয়ে গাইবান্ধা শহরে যাওয়ার সময় সাহারবাজার নামকস্থানে আমার গাড়ীর গতিরোধ করে একটি সাদা রংয়ের মাইক্রোবাস। পরে ওই গাড়ী থেকে নেমে এসে সাদা পোশাকের কয়েকজন লোক স্যারকে (উপজেলা চেয়ারম্যানকে) নামিয়ে নিয়ে তাদের গাড়িতে তুলে জেলা শহরের দিকে রওনা হয়। পরে আমি গাড়ী নিয়ে সাদুল্যাপুরে ফিরে আসি।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানকে আমাদের থানা এলাকায় কিংবা আমাদের থানার কোন পুলিশ আটক করেনি। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানকে আটকের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন ডিবি পুলিশ সাইদুর রহমানকে আটক করে সদর থানায় দিয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বলেন, আটক সাইদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নাশকতা মামলা আছে। এ মামলায় তাকে (সাইদুর) আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ