• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলা

সিসি নিউজ, ২২ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুরে ভারতীয় নাগরিক এক পাথর আমদানিকারকের কাছে চাঁদা দাবি করে না পেয়ে মারপিট করাসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত ১৮ অক্টোবর শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) ওই ঘটনা ঘটে। আজ সোমবার ভারতীয় নাগরিক নবীন সিংহানিয়া (২৪) তিনজনকে আসামী করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানার করা মামলার আরজিতে উল্লেখ করা হয়, ভারতের সার্জিলিং জেলার শিলিগুড়ি থানার খালপাড়া সিয়ামকুঞ্জ নেহেরু রোডের বাসিন্দা নারায়ন কুমার সিংহানিয়ার ছেলে নবীন সিংহানিয়া। তিনি (নবীন) ও তাঁর বাবা পাথর আমদানি কারক। ভূটান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাথর আমদানি করে থাকেন। তারা উভয়ে প্রায় সময়ে পাসপোর্টের মাধ্যমে বৈধভাবে বাংলাদেশে আসা-যাওয়া করে থাকেন। ঘটনার দিন গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে আমদানিকারক নারায়ন কুমার সিংহানিয়া সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে (টি আর রোড) পূর্ব পরিচিতি জনৈক রতন কুমার সিংহানিয়া ওরফে রত্না বাবুর মোটরসাইকেল পার্টসের দোকানে বসে জনৈক সুরেশ সিংহানিয়া সঙ্গে গল্পগুজব করছিলেন। আর তার ছেলে আমদানিকারক নবীন সিংহানিয়া তাঁর এক বন্ধুকে নিয়ে পাশের একটি চায়ের দোকানে বসে আলাপ-আলোচনা করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে শহরের টি আর রোডের বাসিন্দা মৃত. সুশীল আগরওয়ালার ছেলে ব্যবসায়ী সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি) তাঁর ছোট ভাই অমিত কুমার আগরওয়ালা (রিক্কি) এবং একই এলাকার মৃত. সত্য নারায়ন সিংহানিয়ার ছেলে অমিত সিংহানিয়াসহ ৪/৫জন ব্যক্তি জনৈক রতন কুমার সিংহানিয়া ওরফে রত্না বাবুর মোটরসাইকেল পার্টসের দোকানে আসেন। এ সময় তারা আমদানিকারক নারায়ন কুমার সিংহাানিয়াকে উদ্দেশ্য করে বলেন ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তা না হলে সৈয়দপুরে ব্যবসা করতে দেওয়া হবে না। এ সময় ভারতীয় আমদানিকারক তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে আগন্তুকরা ক্ষিপ্ত হয়ে নারায়ন কুমার সিংহানিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করাসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এতে নারায়ন কুমার সিংহানিয়া মৌখিকভাবে প্রতিবাদ জানান। এ সময় তাদের মধ্যে তুমুল কথাবার্তার এক পর্যায়ে মামলার বিবাদীরা নারায়ন কুমার সিংহানিয়াকে কিল ঘুষি মারতে থাকেন। এ সময় তারা ভারতীয় আমদানিকারক নারায়ন কুমার সিংহানিয়ার পরণের ফতুয়ার ডান পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ অবস্থায় নারায়ন সিংহানিয়ার চিৎকার চেঁচামেচিতে পাশের চায়ের দোকানে থাকা তাঁর ছেলে নবীন সিংহানিয়া দ্রুত ঘটনাস্থলে ছুঁটে এসে তাঁর বাবাকে রক্ষার চেষ্টা করেন। তখন মামলার বিবাদীরা নবীন সিংহানিয়াকে বেদম কিলঘুষি মেরে তাঁর প্যান্টের পকেটে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে আশপাশের লোকজন নারায়ন কুমার সিংহানিয়িা ও তাঁর ছেলে নবীন সিংহানিয়াকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় নারায়র কুমার সিংহানিয়া ছেলে নবীন সিংহানিয়া সোমবার সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি), তাঁর ছোট ভাই অমিত কুমার আগরওয়ালা (রিক্কি) এবং অমিত সিংহানিয়া ওরফে পাপ্পুসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন ( মামলা নং ১৫)। সৈয়দপুর থানা পুলিশ ১৪৩/৩২৩/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬(২) পেনাল কোর্ড ধারায় মামলাটি নথিভুক্ত করেন।
এ ব্যাপারে সুমিত কুমার আগরওয়ালা সিসি নিউজকে জানান, আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি অন্য একটি ঘটনাকে আড়াল করার জন্য দায়ের করা হয়েছে। বিবাদী আমাদের গোত্রীয়। পারিবারিক জমি ক্রয়-বিক্রয় ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চাঁদাবাজির মামলা।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা জানান, ভারতীয় দুই আমদানিকারকের কাছে চাঁদা দাবি, মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদশর্নের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ