• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোমবার পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

ঢাকা, ২৬ অক্টোবর।। আরও তিন দিন বাড়ানো হয়েছে সংসদের ২৩তম অধিবেশনের মেয়াদ, চলবে সোমবার পর্যন্ত। বেশি কিছু বিল পাসের অপেক্ষায় থাকায় এ সিদ্ধান্ত নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার অধিবেশন চলার সময় এ সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
এদিন সংসদে মানসিক স্বাস্থ্য বিল ২০১৮ পাস হয়। বিলে সরকারি অনুমোদন ছাড়া মানসিক হাসপাতাল চালালে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বিধান রাখা হয়েছে।
এছাড়া সংক্রামক রোগ- প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিলও অধিবেশনে পাস হয়েছে। বিলে ম্যালেরিয়া, ইবোলা, জিকা, ডেঙ্গুসহ ২৩টি সংক্রামক রোগের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এসব রোগে সুস্থ কেউ যাতে আক্রান্ত না হয় সেজন্য কারো সংক্রামক রোগ হলে সেই তথ্য সরকারি কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে কোন এলাকায় সংক্রমণ দেখা দিলে সেই জায়গাকে সংক্রমিত এলাকা ঘোষণা করে সেখানে অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে।
এদিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিলও পাস করেছে সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ