• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে অটোবাইক মালিক ও শ্রমিক সমিতির ফুটবল প্রীতিম্যাচ

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর অটোবাইক মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বিমানবন্দর সড়কের ফাইভ স্টার মাঠে ওই ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলা সৈয়দপুর অটোবাইক মালিক একাদশ ১ – ০ গোলে সৈয়দপুর অটোবাইক শ্রমিক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে প্রাইজমানি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ডা. মো. শাহাজাদা সরকার।
সৈয়দপুর অটোবাইক মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মহসিন মন্ডল মিঠু এতে সভাপতিত্ব করেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া শেখ ইসমত জাহান স্কুলের অধ্যক্ষ মীর মো. সানোয়ার আলী, সমাজসেবক মো. সরফরাজ মুন্না প্রমূখ।
শেষে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে প্রাইজমানি তুলে দেয়া হয়।
প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে বিশ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে ১৫ হাজার টাকা তুলে প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আখতার হোসেন বাদল চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়ন ও খেলোয়াড়দের হাতে ওই প্রাইজমানি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ