• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট, ২৭ অক্টোবর।। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাত বছরের কারাদন্ড আদালতে দেয়া সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তৃপ্তির মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মিছিল পন্ডু হয়ে যায় বলে দাবি করেন নেতা কর্মীরা।

জেলা বিএনপির সহ সভাপতি , অধ্যক্ষ শামসুল হকের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান ,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা যুবদল সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে সরকার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাত বছরের কারাদন্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মিথ্যা মামলার রায়ে তারেক রহমানের সাজা এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন, হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এটি করা হলে অবস্থা ভয়াবহ হবে বলে হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ