সিসি নিউজ, ৩০ অক্টোবর।। নীলফামারী-৪ আসনের জন্য আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর পৌর কমিটির সদস্য অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন বলেন, সৈয়দপুরের উন্নয়ণে অবাঙ্গালীদের অবদান ছোট করে দেখার মতো না। সোমবার (২৯ অক্টোবর) নিজ বাস ভবনে নীলফামারী জেলার প্রথম নিউজ পোর্টাল সিসি নিউজ টোয়েন্টি ফোর ডটকমকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি স্থানীয় জাপার সাংসদ সম্পর্কে বলেন, তিনি দৃশ্যমান কোন উন্নয়ণ না করে ব্যাক্তিগত ভাবে যা মন চায় তাই করেছেন। আর এজন্য তিনি নিজের দলের কাছেও জবাবদিহি করেননি। ফলে নিজের দলের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে।
অধ্যাপক সাখাওয়াৎ হোসেন স্থানীয় বিএনপি সম্পর্কে বলেন, সৈয়দপুরের রাজনীতিতে বিএনপি কোন ফ্যাক্টর না। এরা নেই কোন আন্দোলনে। নিজেদের আভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে। বর্তমান বিএনপি নেতা ও পৌর মেয়র নিজে যে কোন দল করেন তা তিনি নিজেও জানেন না। তিনি সবসময় আওয়ামী লীগের লেজুড় বৃত্তি করে গেছেন।
https://youtu.be/29EaJk21H6Y