• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

নীলফামারী, ৩০ অক্টোবর।। নীলফামারীতে স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার ১৩টি ব্যাংক যৌথভাবে মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুর আলম।
পরে সেখানে জনতা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমীন, জনতা ব্যাংক লিমিটেড রংপুর এরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান সরকার, পূবালী ব্যাংক লিমিটেড রংপুর জোনের উপ-মহাব্যবস্থাপক কামরুজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক নীলফামারী জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আমিনুল হক বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মিতব্যয়ী হিসেবে গড়ে তুলতে এবং অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও সঞ্চয় করার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার ২০১০ সাল থেকে সারাদেশে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
২০১০ সাল থেকে নীলফামারী জেলার ১৩টি ব্যাংকে স্কুল ব্যাংকিং কার্যক্রম অব্যহত রয়েছে। এসব ব্যাংকে প্রায় সাড়ে তিন হাজার স্কুল শিক্ষার্থী সঞ্চয়ী হিসাব পরিচালনা করে এখন পর্যন্ত আড়াই কোটি টাকা সঞ্চয় জমা করেছেন। যেসব স্কুল শিক্ষার্থী এই ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারেনি তাদের জন্য দিন ব্যাপী এই আর্থিক শিক্ষা মেলার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ